কিশোরগঞ্জে ভোটের লাইনে ১০ম শ্রেণির শিক্ষার্থী

০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণীর শিক্ষার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণীর শিক্ষার্থী © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ বিকেল ৪ টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন সময়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দেখা গেছে। রোববার পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

কিশোরগঞ্জ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী।

সকালে সাংবাদিকদের দেখে পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দশ-বারো জন এক লাইনে দাঁড়ায়।  এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। সে দশম শ্রেণির শিক্ষার্থী।  

এই আসনের স্বতন্ত্র প্রার্থী সোহরাব বলেন, পরিবেশ বেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমি জয় পাব। জয়-পরাজয় যাই হোক, মেনে নেব।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬