৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ : ইসি সচিব

০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বরিশালের একটি ভোটকেন্দ্র

বরিশালের একটি ভোটকেন্দ্র © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি

জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহী বিভাগে ভোট পড়েছে ২৬ শতাংশ এবং ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে বেলা ১২টার পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, বেলা ১২টা ১০ মিনিটে সারা দেশে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে।

দেশে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে। ওই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাকি আসনগুলোতে ৪০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল বলে হিসাব দিয়েছিল ইসি।

জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬