ভোলায় জাল ভোট দিতে গিয়ে ২ পোলিং এজেন্ট আটক

০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আটককৃত পোলিং এজেন্ট

আটককৃত পোলিং এজেন্ট © টিডিসি ফটো

ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের প্রক্সি দিতে আসা দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম আবদুর রহিম ও জাকির হোসেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে এসে উপসচিব সুজিত হালদার এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসেবে ৮নং কক্ষে বসা ছিলেন। আর জাকির হোসেন ৩নং কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার এদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর পাননি। জাকির হোসেনের কার্ডে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকলেও ছবির সঙ্গে মিল ছিল না। 

তিনি আরও জানান, আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক দুজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীর ডামি এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হন।

অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
close