নৌকা ও ফুলকপি সমর্থকদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

০৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নৌকা ও ফুলকপি সমর্থকদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

নৌকা ও ফুলকপি সমর্থকদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ © সংগৃহীত

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের কর্মীদের মধ্যে এ সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। গুলিবিদ্ধ দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো. জামাল (৩৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাড়িঁর ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ দুই জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ মো. জামালকে হাসপাতালে নিয়ে আসেন আল আমিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, জামাল ভাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬