লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

০৭ জানুয়ারি ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার এ কেন্দ্রে ভোট দিতে যান তিনি।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

তিনি আরো বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে, ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

ভোট দিতে গিয়ে মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close