ভোট শুরুর আগেই ১২টি ব্যালট বইয়ে নৌকার সিল

০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ভোট শুরুর আগেই ১২টি ব্যালট বইয়ে নৌকার সিল

ভোট শুরুর আগেই ১২টি ব্যালট বইয়ে নৌকার সিল © টিডিসি ফটো

নির্বাচন শুরুর আগেই ১২টি ব্যালট বইয়ে নৌকা প্রতীকে সিল মারা পাওয়া গেছে। নরসিংদী-৪ আসনে বেলাব উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র এটি। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে কেন্দ্রটির ভোটগ্রহণও।

রবিবার (৭ জানুয়ারি) সকালে ওই কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট বইগুলোতে নৌকা প্রতীকে সিলসহ পাওয়া যায়। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বেলাব উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদকে আটক করে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ব্যালটে আগেই সিল মারায় কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বেলাব উপজেলার ১৩৪ নম্বর কেন্দ্রে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন শুরুর আগেই কারা নৌকার পক্ষে সিল মেরেছেন, তা জিজ্ঞাসাবাদ করার জন্য হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, নাকি গ্রেপ্তার করা হবে। তবে, এখনো আটক আমরা বলছি না।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬