কেন্দ্রে নৌকা ছাড়া কারো এজেন্ট নেই: সিইসি

০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার © সংগৃহীত

‘আমি যে কেন্দ্রে গিয়েছি, সেখানে সবাইকে একই দলের পেয়েছি। বাদ বাকিদের কোনো পোলিং এজেন্ট পাইনি।‘ রবিবার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।

হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।

তিনি বলেন, আমি যে কেন্দ্রে গিয়েছি, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের, নৌকার পক্ষে, বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। এতে ২৮ দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৬৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬