সকাল থেকে ৩৭ স্থানে অনিয়ম-গোলযোগ, ৬ জন আটক

০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে বরগুনায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের এক মহিলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

 এর আগে ভোট দিতে বাধা দেয়ায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, দেড় ঘণ্টাব্যাপী সংষর্ঘ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা।
 
এছাড়া বরিশাল-৫ আসনে ভোটেকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে মাঈনুল নামের স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence