জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী, ভোট দিয়ে বললেন মাশরাফি

০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি © সংগৃহীত

ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার নিজ কেন্দ্র নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।

ভোট শেষে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। আশা করছি ইনশাআল্লাহ ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আশঙ্কা করছি ভালোভাবেই ভোট শেষ হবে।

তিনি আরও বলেন, আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। ভালো লাগছে আমাদের এখানে যারা মহিলারা আছেন উনারা আসছেন সবাই, পুরুষ, মুরব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে যাচ্ছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে সকাল আটটা সাড়ে ৮টা থেকে উনারা এসে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 
এ আসনে মাশরাফি বিন মুর্তজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল), ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম), গণফ্রন্ট পার্টির প্রার্থী লতিফুর রহমান (মাছ প্রতীক), ইসলামি ঐক্যজোট প্রার্থী মাহবুবুর রহমান (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম (ঈগল)।

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence