পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি যথেষ্ট নয়: স্কটিশ পার্লামেন্ট মেম্বার

০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে

স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছেন বিদেশি পর্যবেক্ষকরা। স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে বলেছেন, নির্বাচনি পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি খুবই কম। রবিবার (৭ জানুয়ারি) ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। 

আরও পড়ুন: উপাচার্যরা কে কোথায় ভোট দেবেন

এ সময় ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার।

পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না। আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেব।

তবে ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close