ভোলার পর গাজীপুরেও এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আব্দুল করিম

আব্দুল করিম © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই কর্মকর্তার মৃত্যু হয়।  

মৃত আব্দুল করিম (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, তিনি কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে ওই ভোটগ্রহণ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হয়। ভোট শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এর আগে, ভোলার লালমোহনে ভোটকেন্দ্রে দায়িত্বরত থাকা মো. মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে অসুস্থ হয়ে তার ‍মৃত্যু হয়।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close