যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, একজন আহত

০৭ জানুয়ারি ২০২৪, ১১:২০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মারুফ হোসেন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৭টার পরে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার রেলিং এর ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আনসার সদস্য মারুফ হোসেন এর ডান পায়ে আঘাত লেগে তিনি আহত হন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের পাশ থেকে দুর্বৃত্তরা এখানে একটি ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন এক আনসার সদস্য। তিনি আহত হন। তার পায়ে রক্তপাত হয়। বর্তমানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একই কেন্দ্রে গতকাল রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আনসার সদস্যরা ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে কেন্দ্রের ভিতরে অবস্থান করছিলেন। কেন্দ্রের একপাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হলে বিকট শব্দে তারা চমকে ওঠেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close