ভোটকেন্দ্রে মারা গেলেন সহকারী প্রিসাইডিং অফিসার

০৭ জানুয়ারি ২০২৪, ১১:০১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মো. মোস্তাফিজুর রহমান

মো. মোস্তাফিজুর রহমান © টিডিসি ফটো

ভোলার লালমোহনের একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত মো. মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী অফিসারের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মোস্তাফিজুর রহমান ভোলা-৩ আসনের ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মোস্তাফিজুর রহমান ভোলা-৩ আসনের ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসার ও ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রের দায়িত্বে থাকাকালীন মোস্তাফিজুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬