ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মো. মোস্তাফিজুর রহমান

মো. মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

ভোলার লালমোহনে ভোটকেন্দ্রে দায়িত্বরত থাকা মো. মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে অসুস্থ হয়ে তার ‍মৃত্যু হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। ওই সময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. মোস্তাফিজুর রহমান।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close