নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার ভোটগ্রহণ শুরুর পরপরই ভোটগ্রহণ স্থগিত হয়। বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল। এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলের অনুসারীরা ব্যালটে নৌকার সিল দিচ্ছিল। সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় ও প্রশাসনকে জানায়। পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায়।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence