হবিগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণ, নির্বাচনী কার্যালয়ে আগুন

০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

হবিগঞ্জ শহরের একাধিকস্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা সার্বক্ষণিক শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহলে রয়েছে। কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬