নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

০৬ জানুয়ারি ২০২৪, ১১:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আগুনে দগ্ধ বাস

আগুনে দগ্ধ বাস © সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ওই ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এজন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র ছিল এটি।

নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬