পাবনায় তিনজনকে পিটিয়ে হত্যা

০৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় তিন জন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদী পথে পালিয়ে যাচ্ছিলেন চোরের দল। এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া দেয়। চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে চোর সদস্যের তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। 

এই ঘটনায় চোর চক্রের ধারালো অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬