আগুনে পুড়ল বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি, ব্যাপক হতাহতের শঙ্কা

০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
আগুনে পুড়ল বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি

আগুনে পুড়ল বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি © টিডিসি ফটো

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে আসছিল। আগুনে ট্রেনটির ৪ বগি পুড়ে গেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ— বিষয়টি যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটির চ বগির একটি সিটে প্রথমে আগুন লাগে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা। পরে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিচে নেমে আসেন।

তবে এ সময় অনেক যাত্রী ভেতর থেকে বের হতে পারেননি বলে শঙ্কা রয়েছে। বের হতে না পারাদের মধ্যে একজনকে বগিতে আগুনে দগ্ধ হতে দেখা যায়। তবে ভেতরে কত লোক আছে সেটা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৭টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই আমাদের কাছে।

বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ
  • ০৫ এপ্রিল ২০২৬
খালাস পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিন দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে শিক্…
  • ০৫ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন, যা জানা যাচ্ছে
  • ০৫ এপ্রিল ২০২৬
সাগরপথে ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রাম পৌঁছে দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
পাবনায় হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্…
  • ০৫ এপ্রিল ২০২৬