রাজধানীতে নির্বাচনী জনসভার অনুমতি পেল আওয়ামী লীগ

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভার অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। অনুমতি পাওয়ায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে নির্বাচনী জনসভার এই আয়োজন করবে। 

দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতি প্রদান করা হয়। 

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।

আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬