নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ফের জরিমানার মুখে মাহিয়া মাহি

২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
নির্বাচনি প্রচারণায় মাহিয়া মাহি

নির্বাচনি প্রচারণায় মাহিয়া মাহি © ফাইল ছবি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার প্রতীক হচ্ছে ট্রাক। এ দিন নির্বাচনি আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহি

বিষয়টি নিয়ে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহিয়া মাহি নিজে উপস্থিত ছিলেন না।

বিষয়টি সম্পর্কে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ জানান, রাজশাহীর ছয়টি সংসদীয় আসন এলাকাতেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এজন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছেন। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভাঙ্গলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close