নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহি

১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মাহিয়া মাহি

মাহিয়া মাহি © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

মাহিয়া মাহি বলেন, প্রথমবারের মত আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আদালতকে অনুরোধ করেছি, আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরবর্তীতে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধির ভঙ্গ করে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার-প্রচারণা চালালে এর সংবাদ আরটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close