আ.লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ

২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
মোস্তাফিজুর রহমান ও আব্দুল হাই

মোস্তাফিজুর রহমান ও আব্দুল হাই © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান। এর মধ্যে এক প্রার্থী ও তার দুই সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে।

যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার জানান, ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মারধর ও আচরণবিধি লংঘনের ঘটনায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর বিশাল শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন। ওই চিত্র ধারণের সময় সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে তাকে ডাকা হবে তা এখনো নির্ধারণ হয়নি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত আমার জানা নেই। আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থী, সমর্থক ও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে রোববার দুপুর পর্যন্ত ২০৮টি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে ইতোমধ্যে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। যেখানে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
 
এদিন শৈলকুপার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াজিদুর রহমানের আদালতে এ মামলা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম।

সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর বিধি ১৮ ধারার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলা দুটির বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আগামী ২৬ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬