রিজার্ভ ভালো আছে, দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে ওঠে এসেছে। দেশে রিজার্ভের কোনও সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনও বিষয় না।’

তিনি বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close