কুয়াশাচ্ছন্ন সকালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
কুয়াশাচ্ছন্ন সকালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

কুয়াশাচ্ছন্ন সকালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত © সংগৃহীত

বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুয়াশাচ্ছন্ন সকালে দৃষ্টিসীমা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহণ উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যান। 

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ওপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮-১০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশি ছিল। যার কারণে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাস ও ট্রলি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি জানান, মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬