বিএনপির ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ শুরু

২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি

আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি © ফাইল ছবি

সারাদেশে আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহবান জানিয়ে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষে অবরোধের ডাক দিয়েছে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন এর আওতার বাইরে থাকবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

আরো পড়ুন: রাজধানীর কলাবাগানে বাসে আগুন

তিনি আরো বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন, সে তালিকা তৈরি হয়ে গেছে। সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ করছি।

বিএনপির এ নেতা বলেন, ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। এর পাশাপাশি মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত ‘লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীকে’ আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬