স্কুল-কলেজের শিক্ষকরা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না

২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
নির্বাচন কমিশন কার্যালয়

নির্বাচন কমিশন কার্যালয় © ফাইল ফটো

স্কুল-কলেজের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। 

ইসির পক্ষ থেকে জারি করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপত্রে বলা হয়েছে, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারিকে ব্যবহার করিতে পারিবেন না।’

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসফ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনের প্রচারণায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে রাজশাহী -১ আসনে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণায় অংশ গ্রহণ করত। এবার কোন শিক্ষক-কর্মচারি এ বিষয়ে বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close