সিলেট বিএনপির সম্পাদক ও যুবদল সভাপতি গ্রেপ্তার

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
এমদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম

এমদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গড়তে লিফলেট বিতরণের সময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষযে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেপ্তার ও মামলা দিয়ে কোনোদিনই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বদ্ধপরিকর। যারা জনগণের অধিকার হরণ করেছে তাদের কূটকৌশল কোনোদিনই জয়ী হবে না।

আরও পড়ুন: কাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

এটি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরের বন্দরবাজারে লিফলেট বিতরণকালে আমাদের দলের দুইজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে আমাদের সব রাজবন্দিদের মুক্তি চাই।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন গণমাধ্যমকে জানিয়েছে, বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও যুবদলের সভাপতি মুমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬