রাজধানীর ১১০ স্থানে জামায়াতের ভোট বর্জনের লিফলেট বিতরণ

২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত থাকা, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগরীর ১১০ স্থানে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নেতৃত্বে রাজধানীর মিরপুর ১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে ভোট বর্জনের আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী শূরা সদস্য এড.আ.হামিদ, জামায়াত নেতা এড.আ.রাকিব, মিরাজুল ইসলাম, ইসলাম, ছাত্রনেতা হাসানুল বান্না, ফাহাদ প্রমূখ।

এছাড়া রাজধানীর বাড্ডায়, মিরপুর শেওড়া পাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, হাতিরঝিল, তেঁজগাও শিল্পাঞ্চল থানা, কাফরুল ও রাজধানীর ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক ৫৩ থানার বিভিন্ন ওয়ার্ড, মহল্লার ১১০ স্থানে লিফলেট বিতরণ করা হয়।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬