নৌকার প্রচারণা চালাতে শিক্ষকদের নির্দেশ, শিক্ষা কর্মকর্তাকে শোকজ

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার

চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার © সংগৃহীত

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে নির্বচনী প্রচারণা চালাতে শিক্ষকদের নির্দেশ দেওয়ায় চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল রানা তাকে এ শোকজ নোটিশ পাঠিয়েছেন।

ওই নোটিশে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার এবং ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। তার এসব কার্যক্রমে নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।

শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি-ভঙ্গের কারণে কেন ব্যবস্থা নেওয়া হবে না-সে মর্মে আগামী ২৬ ডিসেম্বর দুপুর পৌনে ১টায় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে হাজির সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধানী কমিটির কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য প্রার্থী ও সমর্থকদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চৌহালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকার একজন সরকারি চাকরিজীবী হয়েও সিরাজগঞ্জ-৫ আসনের নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার পক্ষে প্রচারণা চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করছেন। এতে শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬