আসন ভাগাভাগির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

দলীয় প্রতীক নিলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিজ নির্বাচনী অফিসে বসে এ ঘোষণা দেন তিনি।

এ সময় জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মোর্তজা সরকার, পাঙ্গাসী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য ওয়াজেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি হয়ে গেছে তাই নির্বাচনে থেকে লাভ কি উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনী অফিস করা হয়েছিল। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের স্যার মাঠে নেই। তার কোন নির্দেশনাও পাওয়া যাচ্ছে না।’

এটা দলীয় কোনও সিদ্ধান্ত নয়, ব্যাক্তিগত সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘১৭ ডিসেম্বর ৪টার আগে ভাগাভাগির সংবাদ পেলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতাম। এখন যেহেতু প্রত্যাহারের সুযোগ নেই তাই ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কোন নেতাকর্মী এখন আর নির্বাচনী মাঠে নেই। এখনো রিটানিং কর্মকর্তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না জানালেও আগামীকাল (শনিবার) জানিয়ে দেব।’

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬