আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল

১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শাহজাহান ওমর

শাহজাহান ওমর © সংগৃহীত

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি। এর আগে, শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। 

এরই প্রেক্ষিতে আজ শুনানি শেষে তার এই আবেদন নামঞ্জুর করেছে ইসি। এতে করে শাহজাহান ওমরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর এই রায় দেয় ইসি। চার কমিশনারসহ ইসি সচিবের উপস্থিতিতে আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

প্রার্থিতার বিষয়ে রায় নিতে এদিন বেলা ১১টা ৫০ মিনিটে ইসিতে আসেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। 

এর আগে, গত ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে আজ (শুক্রবার) এই সিদ্ধান্ত নিলো ইসি। 

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬