‘ডামি প্রার্থী’ লেখায় সাংবাদিকের নামে মানহানির মামলা

১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রধান প্রতিবেদক আরিফ আজম

দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রধান প্রতিবেদক আরিফ আজম © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী এবং ফেনী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুককে একটি প্রতিবেদনে ‘ডামি  প্রার্থী’ লেখায় তিনি আদালতে মানহানির মামলার আবেদন করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। 

‘আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের ডামি ও জাপা প্রার্থী’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় ফেনীর স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রধান প্রতিবেদক আরিফ আজমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। 

এদিন আদালত প্রাঙ্গণে দৈনিক ফেনীর সময় পত্রিকার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ছাপানোয় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুল হাসান।  

সভায় এমপি প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তাদের দাবি, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে তা ফিরে পেয়েছেন। বুধবার দৈনিক ফেনীর সময় পত্রিকায় তাকে ডামি প্রার্থী আখ্যা দিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানি হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close