দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ 

১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ দিল্লি গেছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ হাঁটুতে অস্ত্রোপচার করার উদ্দেশে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমান বন্দর ইমিগ্রেশন দিল্লি যেতে বাধা দিয়েছিল।  তিনি সেদিন ফেরত আসেন। 

পরে গতকাল বুধবার হাফিজ উদ্দিন তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরটিস হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে বলে জানা গেছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬