মাইকিং করে পেঁয়াজ বয়কটের ডাক দিলেন শিক্ষক

১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে মাইকিং করেন একজন শিক্ষক

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে মাইকিং করেন একজন শিক্ষক © সংগৃহীত

‘আমরা সাধারণ মানুষ। আমরা তোমাদের সঙ্গে পারব না। যখন পারব না, তখন আমরা তোমাদেরকে বয়কট করব। পেঁয়াজ এমন কোনো পণ্য না, যে আমাদের লাগবেই। সুতরাং আমরা পেঁয়াজ বয়কট করলাম।’ আলী আজম টিটো,  পেশায় একজন শিক্ষক। যশোর শহরের ব্রাদার্স টিটোস্ হোম নামের একটি স্কুলের পরিচালক। রাস্তায় নেমেছেন পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরে ঘুরে মাইকিং এর মাধ্যমে তিনি জানান, ‘আমরা সাধারণ মানুষ। আমরা তোমাদের সঙ্গে পারব না। যখন পারব না, তখন আমরা তোমাদেরকে বয়কট করব। পেঁয়াজ এমন কোনো পণ্য না, যে আমাদের লাগবেই। সুতরাং আমরা পেঁয়াজ বয়কট করলাম।’

আলী আজম টিটো বলেন, ডিম, পেঁয়াজ, মাংস, চালসহ সব নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিরকারণে এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দীর্ঘ সময় পার হলেও সরকার এ সিন্ডিকেটটি ভাঙতে ব্যর্থ। তাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি এগুলো বয়কট করছি। অন্যরাও যদি বয়কট করে সিন্ডিকেটের প্রতিবাদ করে, তাহলে মজুতদার সিন্ডিকেটটি ভেঙে যাবে।

মাইকিংয়ে আলী আজম টিটো আরও বলেন, আজ এত মধ্য স্বত্ত্বভোগী থাকবে কেন? কৃষকও দাম পাচ্ছেন না, অথচ আমাদের মত সাধারণ মানুষদের এ সব কৃষি পণ্য বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সরকারকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক সরসরি সাধারণ মানুষের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। সেগুলো কিছু কিছু প্রতিষ্ঠিত হলেও, সিন্ডিকেটের কারণে তা ভেস্তে যাচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তাই যেসব পণ্যের দাম বাড়বে সেগুলো না কিনে আমরা আমাদের অবস্থান থেকে সবাই প্রতিবাদ জানাবো। তাহলে অন্তত ওই সিন্ডিকেটটি ভাঙবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬