১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করেনি আদালত

১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ১০টি মামলায় জামিনের আবেদন করেছিলেন আইনজীবীরা। তবে আদালতে আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপন হলে আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তা গ্রেফতার না দেখানো পর্যন্ত জামিনের আবেদন শুনানির এখতিয়ার আদালতের নেই। এ সময় আদালত এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে পৃথক দুই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও মো. শফিউদ্দিন এসব কথা বলেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামিন আবেদন করা দশ মামলায় মির্জা ফখরুল এজাহারনামীয় আসামি হলেও তাকে এ সব মামলায় গ্রেফতার দেখায়নি রাষ্ট্রপক্ষ। মামলাগুলোর মধ্যে পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আগামী জুনে সার্কভুক্ত দেশেগুলোর ইউজিসির আঞ্চলিক সম্মেলন

তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় গত ২৯ অক্টোবর তাকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। সে মামলায় সিএমএম কোর্ট এবং দায়রা আদালত জামিন নামঞ্জুর করেছেন। এরপর আমরা হাইকোর্টে আবেদন করেছি। আমরা আশঙ্কা করছি যে ওই মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর আবেদন করতে পারেন। যাতে আরও দীর্ঘদিন তাকে কারাগারে রাখা যায়। তাই আমরাই জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত বলেছেন, এ পর্যায়ে শুনানি গ্রহণ ও আদেশ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। তিনি জানান, এখন আমরা হাইকোর্টে যাবো।

গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন।

জাবি ছাত্রী শারমিন হত্যায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চা…
  • ১৬ মার্চ ২০২৬
আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট হৃদরোগে আক্রান্ত রাবি শিক্…
  • ১৬ মার্চ ২০২৬
ফ্যাটি লিভার দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ খা…
  • ১৬ মার্চ ২০২৬
মাকে চিঠি লেখা ভাইরাল সেই শিশুকে পোশাক, খাবারসহ প্রয়োজনীয় স…
  • ১৬ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে বিআরটিএর জরুরি ৩ নির্দেশনা, হটলা…
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের উদ্যোগে ২২৫ শিক্ষার্থীকে শিক্ষা…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence