শিক্ষা উপমন্ত্রীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন আরেক প্রার্থী। জাতীয় পার্টির মনোনীয় প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী হলফনামায় মায়ের নামের বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেন তিনি।

অভিযোগে সানজীদ রশীদ চৌধুরী বলেন, হলফনামায় মায়ের নাম ‘হাসিনা মহিউদ্দিন’ লিখেছেন মহিবুল হাসান চৌধুরী।বাস্তবে তাঁর মায়ের নাম শাহেদা আক্তার বা শাহেদা মহিউদ্দিন। ১৯৮২ সালে শাহেদা আক্তারকে বিয়ে করেন তার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মহিবুলের জন্ম ১৯৮৩ সালের ২৬ জুলাই। শাহেদা আক্তার ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা দুর্ঘটনায় নিজ বাড়িতে মারা যান।

আরো পড়ুন: দুই গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন অনুমোদন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়

আর মহিউদ্দিন চৌধুরী ১৯৮৭ সালে হাসিনা মহিউদ্দিনকে বিয়ে করেন। তখন মহিবুলের বয়স চার বছর ছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানজীদ রশীদ চৌধুরী। তিনি বলেন, মহিবুলের সঙ্গে তাঁর ব্যক্তিগত আক্রোশ নেই। বরং তার বাবার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। কিন্তু হলফনামায় মায়ের নাম ভুল দিয়েছেন। স্থায়ী ঠিকানারও গরমিল আছে। এ কারণে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন।

এ বিষয়ে মহিবুল হাসান চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বর্তমানে এ আসনের সংসদ সদস্য। তাঁর বাবা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী তিনবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ছিলেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬