বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে 

১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে আইসিইউতে স্থানানন্তর করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ। গত ৫ ডিসেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ড. খন্দকার মোশাররফের সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান শায়রুল কবির। 

এদিকে শনিবার (৯ ডিসেম্বর) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬