পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© সংগৃহীত

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক বাসের চালকের সহকারী ও একজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ওপর টুকিটাকি মেরামত কাজ চলছিল। এতে সেতুর এক লেন দিয়ে গাড়ি চলছিল। আজ বিকেল চারটার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। বাসটি সেতুর ১৪ ও ১৫ নম্বর খুঁটির মাঝামাঝি এলে অপর পাশ দিয়ে মেঘনা পরিবহনের একটি বাস চলে আসে। সে সময় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালকের সহকারী এবং ওই বাসের একজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত শরীয়তপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। সেতুর ওপর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিশ্রুতির এক বছর পেরলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence