রোকেয়া দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের ৩৫ নারীকে সংবর্ধনা

০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© টিডিসি ফটো

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও ৩৫ জন সফল নারীদের জয়িতা সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসন ও ভোলার মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন ও সাংস্কৃতিক কর্মী তালহ তালুকদার বাঁধন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান ৫ টি ক্যাটাগরিতে ১০ জন মহীয়সী নারীকে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। জেলায় ৩৫ জন নারীকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা।

জেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসা. হোসনে আরা বেগম, সফল জননী হোসনেয়ারা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাথী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে আইনুন নাহার রেনু বেগম।

উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা পেয়েছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফারজানা আক্তার লিমা, সফল জননী রেহানা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বিবি ফাতেমা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুলতানা রাজিয়া।

ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬