জনগণ পাতানো নির্বাচনে ভোট দেবে না: ১২-দলীয় জোট

০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM

© সংগৃহীত

আওয়ামী লীগ মজলুম মানুষের রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও পাতানো নির্বাচনের খেলা খেলতে চায়। তাদের প্রতিহত করতে হবে। নৌকা গুম-খুনের প্রতীক সুতরাং জনগণ তাদের ভোট দেবে না।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও রাজবন্দিদের মুক্তির দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ১২-দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাব থেকে বিজয় নগর ঘুরে পল্টন মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশে এই মিছিল শেষ হয়।

১২-দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ এখন দেশের শত্রু, জনগণের শত্রু। তারা দেশের পচনশীল রাজনৈতিক দল এবং নৌকা গুম-খুনের প্রতীকে পরিণত হয়েছে।

বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬