৯২৫ দিন পর মুফতি আমির হামজা জামিনে মুক্ত

০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা © সংগৃহীত

দীর্ঘ ৯২৫ দিন পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। নেয়া হয় পাঁচ দিনের রিমান্ডেও। অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় জেলখানায় কাটিয়ে বৃহস্পতিবার মুক্তি মিলেছে আমির হামজার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close