সাগর উত্তাল, সেন্টমার্টিনে আটকা ৩০০ পর্যটক

০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM

© সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ প্রভাবে বৈরী আবহাওয়া এবং সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় বুধবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ৩০০ পর্যটক।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হলে টেকনাফ থেকে আবার জাহাজ চলাচল শুরু হবে। ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

আরও পড়ুন: সারাদেশে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

বিআইডব্লিটিএর টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপে ভ্রমণে আসা বেশকিছু পর্যটককে সেখানেই রাতযাপন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আনা হবে।

গত মঙ্গলবার সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। একই দিন বিকেলে ৭০০ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকিরা সেখানে রাতযাপন করেন। এ অবস্থায় কমপক্ষে ২ দিন জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close