মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ ডিসেম্বর) শুনানির জন্য এ দিন ধার্য করেন। প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা মামলায় গত ৩ ডিসেম্বর মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিন। এর আগে গত ২২ নভেম্বর জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

আরো পড়ুন: ‘ছুরি মেরে’ জেলে যান ছাত্রলীগ কর্মী, বেরিয়ে হলেন খুন

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদাালত। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬