হেলিকপ্টারে চড়ে নির্বাচনী সভায় যোগ দেওয়ায় প্রার্থীকে জরিমানা

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
হেলিকপ্টারে চড়ে নির্বাচনী সভায় যোগ দেন বিএনএম প্রার্থী জামাল রানা

হেলিকপ্টারে চড়ে নির্বাচনী সভায় যোগ দেন বিএনএম প্রার্থী জামাল রানা © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে এলাকায় এসে সভা করার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী জামাল রানাকে জরিমানা করেছে নির্বাচন কমিশন। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সদর উপজেলার কোড্ডার মিতালী ফুটবল খেলার মাঠে নামেন।

জামাল রানা সদর উপজেলার কোড্ডা এলাকার বাসিন্দা। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুব সংহতির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে বিএনএম থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার দুপুর একটার দিকে জামাল রানা হেলিকপ্টারে চড়ে সদর উপজেলার কোড্ডা মিতালী ফুটবল মাঠে নামেন। এ সময় তার কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে গলায় ফুলের মালা পরিয়ে দেন। পরে তিনি কোড্ডা রেললাইন এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এদিন কোড্ডার ভূইয়া বাড়িতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার লোকজনের সঙ্গে সভা করেন। সভায় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধির ৮ (গ) ধারায় যানবাহন ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধে বলা হয়েছে, নির্বাচনী প্রচার কার্যে হেলিকপ্টার বা অন্য কোন আকাশযান ব্যবহার করা যাবে না, তবে দলীয় প্রধানের যাতায়াতের জন্য তা ব্যবহার করতে পারবে কিন্তু যাতায়াতের সময় হেলিকপ্টার হতে লিফলেট, ব্যানার বা অন্য কোন প্রচার সামগ্রী প্রদর্শন বা বিতরণ করিতে পারিবে না।

বিএনএমের প্রার্থী জামাল রানা জানান, আমার ভাই আলমগীর গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইতালী থেকে দেশে আসে। তাকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে এলাকায় আসি। আমার ভাই হেলিকপ্টার ভাড়া করেছে।

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রার্থী আর আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও অঙ্গীকারনামা দিয়েছেন।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close