টায়ার জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
মহসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা

মহসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা দশম দফা অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা। 

সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়া থানা যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিলকারীরা বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং যানবাহনে ভাঙচুরের চেষ্টা চালায়। রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত এ সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত রাজপথ অবরোধের আন্দোলনে যুবদল ও বিএনপি নেতা-কর্মীরা মাঠে থাকবে। বক্তারা অবিলম্বে নির্বাচন বন্ধসহ সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতা-কর্মীরা পালিয়ে যায়।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close