ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সাইফুল আলম

সাইফুল আলম © সংগৃহীত

ব্যাডমিন্টন খেলছিল নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আলমের (৪৯)। হঠাৎ ঘটে গেল বিপত্তি। জানা গেছে, ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন ওই শিক্ষক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। সাইফুল আলম নড়াইল শহরের মহিষখোলা পানি মসজিদ এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলছিলেন সাইফুল ইসলাম। এক পর্যায়ে তিনি বুকে ব্যথা আনুভব করেন ও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক মারা গেছেন

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজওয়ান জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক এর মৃত্যু হয়েছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬