শাহজাহান ওমরের সমর্থনে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ

০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের  ৪৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিবার্চন করছেন। দলের অবমূল্যায়নের প্রতিবাদ ও প্রিয় নেতা শাহজাহান ওমরের সমর্থনে আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

পদত্যাগকারীরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুব দলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্য সচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, আমাদের প্রিয় নেতা কিছু দিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন। আমরা জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করেছি। তার সাথে রাজনীতি করে ছোট থেকে বড় হয়েছি। তার হাতে আমাদের রাজনীতির আদর্শ হাতেখড়ি। তার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলের রাজাপুর কাঁঠালিয়া মানুষের সেবাযত্ন করে আসছি। আমি এবং সৈয়দ জাকির হোসেনসহ ৬ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে আমরা সকলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এ সময় উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজাপুর বাইপাস মোড় সড়কের পাশে দুইতলা বিশিষ্ট একটি ভবনে বিএনপির প্রধান কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) নির্বাচনী প্রধান কার্যালয় লেখা একটি সাইনবোর্ড লাগানো হয়। 

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence