বিএনপির আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
লোগো

লোগো © ফাইল ছবি

নির্বাচনে অংশগ্রহণ এবং প্রার্থীদের সহযোগিতা করায় বিএনপি থেকে আরও পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, একই উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের নির্বাচনী সভায় যোগ দেওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দুই কর্মীকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির।

এদের বহিষ্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় বা প্রার্থী হওয়া বিএনপি নেতাদের সমর্থন দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের মোট ১৮ জনকে ইতোমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। তাদের ৮ জন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য; ১০ নেতা জেলা পর্যায়ের নেতা এবং ২ জন কর্মী।

বহিষ্কৃত কেন্দ্রীয় নেতারা হলেন- ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান, তাঁতী বিষয়ক সহ সম্পাদক রাবেয়া ভুঁইয়া, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু এবং খন্দকার আহসান হাবিব ও একে এম ফখরুল ইসলাম।

জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জন নেতা হলেন- শেরপুর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল, সদস্য অ্যাডভোকেট মো. আবদুল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল হাসান, ইসলামপুর উপজেলার সহসভাপতি হোসেন রেজা বাবু, ঢাকার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল মতিন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ, মধুপুর উপজেলার বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক এবং বান্দরবান জেলা বিএনপি সহসভাপতি আব্দুল কুদ্দুছ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence