বাথরুম থেকে ৫ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নিজ বাসার বাথরুম থেকে সিয়াম (১৩) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্কলারস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সিয়াম একই এলাকার সোহাগ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সিয়াম বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। তারপর সিয়াম বাসায় এসে বাথরুমে ঢুকে আর বের হয়নি। পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখে সিয়াম বাথরুমের ফ্লোরে পড়ে আছে। এরপর সিয়ামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক স্কুল শিক্ষার্থী বাথরুমে মারা গেছে। কিভাবে সিয়াম মারা গেছে তা সঠিক বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close